স্নাতক ভর্তি -২০২৬ সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা

প্রশ্নঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা কি গুচ্ছ/GST এর অন্তর্ভুক্ত?
উত্তরঃ হাবিপ্রবি ২০২৬ শিক্ষাবর্ষে GST গুচ্ছভুক্ত নয়। হাবিপ্রবি এর স্নাতক ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।

প্রশ্নঃ হাবিপ্রবির পরীক্ষার সেন্টার কি ঢাকা অথবা বিভাগীয় শহরে হবে?
উত্তরঃ না, হাবিপ্রবির পরীক্ষা শুধুমাত্র দিনাজপুর ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।

প্রশ্নঃ ভর্তি পরিক্ষায় কি সংক্ষিপ্ত সিলেবাসে হবে?
উত্তরঃ ভর্তি পরিক্ষায় প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত সিলেবাস / পাঠ্য বইয়ের পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরন করা হবে।

প্রশ্নঃ হাবিপ্রবিতে আবেদন ফি কত?
উত্তরঃ হাবিপ্রবির আবেদন ফি প্রতি ইউনিটে ১০০০/- (এক হাজার টাকা), শুধুমাত্র বি ইউনিটে আর্কিটেকচারসহ আবেদন করলে ১২০০/- (এক হাজার দুইশত টাকা)। উভয়ক্ষেত্রে অনলাইন সার্ভিস চার্জ প্রযোজ্য।

প্রশ্নঃ ভর্তি পরীক্ষার আবেদনের সময় কোন ধরনের টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হলে কিভাবে সমাধান পাওয়া যাবে?
উত্তরঃ আবেদনের সময় রেজিস্ট্রেশনের সম্পর্কিত কোন সমস্যার সম্মুখীন হলে স্টুডেন্ট প্যানেলের “Help Desk”- এর মাধ্যমে জানাতে হবে এবং পেমেন্ট সম্পর্কিত কোন সমস্যা হলে ট্রানজেকশন আইডি, তারিখ, সময়, Applicant ID সহ admission@hstu.ac.bd – ইমেইল করতে হবে। ইমেইল করার পর ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে। এর মধ্যে সমাধান না পাওয়া গেলে অথবা ইমেইলের উত্তর পাওয়া না গেলে পুনরায় ইমেইল করতে হবে। এছাড়াও হটলাইন নম্বরগুলোতে (01729-266246, 01822-026222, 01515-256810) সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে।

প্রশ্নঃ টাকা কেটে নিয়েছে, কিন্তু আবেদন সম্পন্ন হয়নি, সেক্ষেত্রে কি করণীয়?
উত্তরঃ টাকা কেটে নেওয়ার পরও আবেদন সফল না হলে লগআউট করে পুনরায় লগইন করতে হবে। তারপরও আবেদন সফল না হলে ট্রানজেকশন আইডি, তারিখ, সময়, Applicant ID সহ admission@hstu.ac.bd – ইমেইল করতে হবে। টাকা কেটে নেওয়ার আবারো পেমেন্ট করলে দুইবার টাকা কেটে নিতে পারে। দুইবার টাকা কেটে নিলে টাকা ফেরত পাওয়ার কোন উপায় নাই।

প্রশ্নঃ হাবিপ্রবিতে দূর-দুরান্ত থেকে আগত ভর্তি পরীক্ষার্থীদের জন্য হাবিপ্রবি কর্তৃপক্ষ আবাসনের কোন সহায়তা প্রদান করতে সক্ষম কি?
উত্তরঃ হাবিপ্রবি কর্তৃপক্ষ উদ্যোগে প্রত্যক্ষভাবে কোন ধরনের আবাসনের সহায়তা প্রদান করা হয়না। তবে দুর-দুরান্ত থেকে আগত ভর্তি পরীক্ষার্থীরা হলে অবস্থানরত বর্তমান শিক্ষার্থীদের সাথে যোগাযোগপূর্বক আবাসিক হল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে হলে অবস্থান করতে পারবে।

প্রশ্নঃ হাবিপ্রবির ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচী কি প্রকাশিত হয়েছে?
উত্তরঃ হাবিপ্রবির স্নাতক ভর্তি পরীক্ষা ২০২৬ খ্রি. আগামী ২৬-২৮ জানুয়ারী, ২০২৬ এ অনুষ্ঠিত হবে। শিফিটভিত্তিক সময়সূচী পরবর্তীতে জানানো হবে।
প্রশ্নঃ ভর্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে?
উত্তরঃ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশিত হতে পারে। প্রত্যেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (https://admission.hstu.ac.bd/home/login)- এ লগইনপূর্বক নিজের ফলাফল দেখতে পারবে।

প্রশ্নঃ ‘O’ লেভেল এবং ‘A’ লেভেল থেকে পাশকৃত ছাত্র-ছাত্রী কিভাবে ভর্তি পরিক্ষার জন্য আবেদন করবে?
উত্তরঃ GCE (General Certificate of Education) (‘O’ লেভেল) এর ক্ষেত্রে IGCSE (International General Certificate of Secondary Education) এ কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাশ এবং IAL (International Advanced Level) (‘A’ লেভেল) এ Physics, Chemistry, Mathematics, Biology/Agriculture –এর মধ্যে ৩টি বিষয়ের প্রত্যেকটিতে কমপক্ষে B গ্রেড পেতে হবে। GCE এর ক্ষেত্রে ‘O’ লেভেল/সমমান ও ‘A’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ গ্রেডশীট/ সনদপত্র SSC এবং HSC পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাথে Equivalency নির্ধারণের জন্য equivalence@office.hstu.ac.bd ইমেইলে সংযুক্তিসহ ১০ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে প্রেরণ করতে হবে। কাগজপত্রসমূহ মূল্যায়নের পর তাদের শিক্ষাগত যোগ্যতা ভর্তি যোগ্যতার মানদন্ডে উপযুক্ত কিনা তা আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে জানানো হবে এবং আবেদনে ইচ্ছুক শিক্ষার্থীদের ১৯ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে ওয়েবসাইট (https://admission.hstu.ac.bd/home/login)-এ লগইনপূর্বক আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে। যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা অনুসারে শিক্ষার্থীরা ভর্তির জন্য বিবেচিত হবে।

প্রশ্নঃ আবেদনে ইচ্ছুক বিদেশে অধ্যয়ন করা দেশী নাগরিকদের আবেদনের প্রক্রিয়া কি?
উত্তরঃ আবেদনে ইচ্ছুক বিদেশে অধ্যয়ন করা দেশী নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র (পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পাসপোর্ট/নাগরিকত্ব সনদপত্র, 10th Grade/‘O’ লেভেল/SSC/সমমান ও 12th Grade/ ‘A’ লেভেল/ HSC/ সমমান পাশের সনদপত্র ও নম্বরপত্র মূল্যায়নের জন্য ১০ ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে equivalence@office.hstu.ac.bd ইমেইলে সংযুক্তিসহ পাঠাতে হবে। কাগজপত্রসমূহ মূল্যায়নের পর তাদের শিক্ষাগত যোগ্যতা ভর্তি যোগ্যতার মানদন্ডে উপযুক্ত কিনা তা ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে জানানো হবে এবং আবেদনে ইচ্ছুক শিক্ষার্থীদের ১৯ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে ওয়েবসাইট (https://admission.hstu.ac.bd/home/login)-এ লগইনপূর্বক আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে। যোগ্যতা অর্জনকারী বিদেশে অধ্যয়ন করা দেশী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা অনুসারে ভর্তির জন্য বিবেচিত হবে। ভর্তির সময় সকল সনদপত্র ও নম্বরপত্রের মূল কপি দাখিল করতে হবে।

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET