হাবিপ্রবির ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগে প্রথম পিএইচডি ডিফেন্স সেমিনার অনুষ্ঠিত
Posted: ০৮ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগে প্রথমবারের মতো পিএইচডি ডিফেন্স সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই ২০২৫ মঙ্গলবার সকাল ৯:৪৫ মিনিটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের দ্বিতীয় তলার ভার্চুয়াল ক্লাসরুমে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, পিজিএস অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুনুর রশিদ এবং ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. এ.এস.এম. কিবরিয়া। সেমিনারে সভাপতিত্ব করেন পরীক্ষা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এ.কে.এম. রুহুল আমিন। বহিঃস্থ পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. শামসুল আলম ও প্রফেসর ড. মো. গোলাম কাদের খান এবং থাইল্যান্ডের কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কনসর্ন শ্রীকুলনাথ। অন্তঃস্থ পরীক্ষক ছিলেন প্রফেসর ড. মো. রেজওয়ানুল হক। গবেষণায় সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. ইমরান পারভেজ।
সেমিনারে পিএইচডি ফেলো রুবাইয়া পারভীন “Genetic Identification and Induced Breeding of the Threatened Indigenous Species, Channa striata (Bloch, 1793) for Seed Production” শিরোনামে তার গবেষণাপত্র উপস্থাপন করেন। গবেষণায় শোল মাছের জেনেটিক বৈচিত্র্য ও কৃত্রিম প্রজননের মাধ্যমে বংশবিস্তার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে, যা দেশীয় প্রজাতি সংরক্ষণ ও বাণিজ্যিক উৎপাদনে সহায়ক হবে।



News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET