হাবিপ্রবিতে র‌্যাগিং ও মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত, জিরো টলারেন্স ঘোষণা
Posted: ১৫ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুপুর ১২ টায় র‌্যাগিং ও মাদক বিরোধী র‌্যালি অনুষ্টিত হয়েছে। মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এর নেতৃত্বে এবং প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান ও ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নবীন-প্রবীন শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন। প্রশাসনিক ভবনের সন্মুখ হতে শুরু করে র‌্যালিটি টিএসসি’র সম্মুখে যেয়ে শেষ হয়।



এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এনামউল্যা বলেন, র‌্যাগিং নামক অপসংস্কৃতি দেশের শিক্ষাঙ্গণে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে, যা দুঃখজনক। অথচ বিশ্ববিদ্যালয় হলো মুক্ত জ্ঞানচর্চার জায়গা। যেখানে একজন নবীন শিক্ষার্থী শুরুতেই র‌্যাগিংয়ের নামে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। এটি আমাদের কাম্য নয়। আমরা সকলে মিলে এ বিশ্ববিদ্যালয় হতে র‌্যাগিং ও মাদককে কঠোর হস্তে দমন করব। এ ক্যাম্পাসকে র‌্যাগিং ও মাদকমুক্ত ঘোষণা করে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।



News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET