হাবিপ্রবি ইইই বিভাগের ফেয়ারওয়েল এন্ড ফ্রেসার্স রিসিপসন-২০২৬ অনুষ্ঠিত
Posted: ১১ অক্টোবর ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে ২১তম ব্যাচের ফেয়ারওয়েল এবং ২৬তম ব্যাচের ফ্রেসার্স রিসিপসন আজ সন্ধ্যায় অডিটোরিয়াম ১-এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. হাসানুজ্জামান এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. মেহেদী ইসলাম।





প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেয়ারওয়েল অ্যান্ড ফ্রেশার্স রিসেপশন-২০২৬ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, নবীন ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবীন শিক্ষার্থীরা তোমাদের জন্য বিশ্ববিদ্যালয় জীবন স্বপ্ন পূরণের এক গুরুত্বপূর্ণ সোপান। শুধু ভালো ফলাফল অর্জন নয়, জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদেরকে যোগ্য প্রকৌশলী হিসেবে গড়ে তুলবে। তোমরা মনে রাখবে, আজকের পরিশ্রমই আগামী দিনের সাফল্যের ভিত্তি। বিদায়ী শিক্ষার্থীরা, তোমাদের সামনে এখন সম্ভাবনার বিশাল জগৎ। চ্যালেঞ্জকে ভয় না করে নতুন কিছু শেখার সাহস রাখবে, উদ্ভাবনী চিন্তায় এগিয়ে যাবে এবং অর্জিত জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগাবে।





তোমরাই আগামী দিনের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর। তোমাদের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি হাবিপ্রবিরও গর্ব। তোমরা সততা, আত্মবিশ্বাস ও দেশপ্রেমকে ধারণ করে কর্মজীবনে এগিয়ে যাবে এবং নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে। নবীনদের স্বপ্নময় পথচলা হোক আনন্দময়, আর বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনগুলো হোক সাফল্য ও সম্ভাবনায় পরিপূর্ণ। সবার জন্য আন্তরিক শুভকামনা।





অনুষ্ঠানে ২১তম ব্যাচের শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর মহোদয়। সিএসই অনুষদের ডীন ও ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জামিল সুলতান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ আবরার ফাহাদ হল এর হল সুপার এবং সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, সিএসই অনুষদের বিভাগীয় শিক্ষকবৃন্দ, হাবিপ্রবি ছাত্রদল-এর সভাপতি মো. এহসানুল কবির অর্নব এবং সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ একই বিভাগের শিক্ষার্থীবৃন্দ।



News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET