হাবিপ্রবিতে ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ এর উদ্বোধন
Posted: ২৬ জুলাই, হাবিপ্রবি, দিনাজপুর

_

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ক্লাব কর্তৃক আয়োজিত এবং শরীরচর্চা শিক্ষা শাখার সার্বিক সহযোগিতায় ৫দিনব্যাপী ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ উদ্বোধন করা হয়েছে| আজ বিকাল ৫ ঘটিকায় জিমনেসিয়াম-এ ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা| এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, বিজয় ২৪ হল এর হল সুপার প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন, প্রকৌশল শাখার প্রশাসক প্রফেসর ড. মারুফ আহমেদ, আইটি সেল-এর কো-অর্ডিনেটর প্রফেসর মো. মামুনার রশিদ, শরীরচর্চা শিক্ষা শাখার পরিচালক মো. মাহবুব উল হাসান এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম এবং হাবিপ্রবি ছাত্রদল এর সভাপতি মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা প্রমূখ|




প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এনামউল্যা বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শারিরীক সুস্থ্যতা ও মেধার বিকাশের জন্য প্রত্যেক শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা অত্যাবশ্যক| শিক্ষার সুষ্ঠু সপরিবেশ বজায় রাখার জন্য সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে তাহলে মাদক, র‌্যাগিং ও মব কালচারের মত অপরাধমূলক কর্মকান্ড থেকে শিক্ষার্থীরা বিরত থাকতে সক্ষম হবে| ভাইস-চ্যান্সেলর মহোদয় জুলাই বিপ্লবের মূল চেতনা অর্থ্যৎ বৈষম্যহীন সমাজ বির্ণিমানে সচেতন ও সম্পৃক্ত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান| উল্লেখ্য, ৫দিনব্যাপী উক্ত ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ হাবিপ্রবি জিমনেসিয়ামে ২০টি গ্রুপ মোট ২৩ টি ম্যাচে অংশগ্রহণ করবে|


News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET