হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশ এঁর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত
Posted: ২৮ জুন, হাবিপ্রবি, দিনাজপুর



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অদ্য ২৮ জুন রবিবার ঐতিহাসিক তেঁভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশ এঁর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে | এ উপলক্ষ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিনাজপুরের গোর-এ- শহীদ বড় ময়দানে তাঁর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির |





এছাড়াও বাদ যোহর হাবিপ্রবি’র কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়| দোয়া মাহফিলে তাঁর এবং তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশের সার্বিক কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় | অনুষ্ঠান সমূহে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির| অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিজিএস অনুষদের ডীন প্রফেসর ড. মো. মামুনুর রশিদ, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি)’র পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, হল সুপার কাউন্সিলের আহবায়ক এবং কবি সুফিয়া কামাল হল এর হল সুপার প্রফেসর ড. মো. আবু সাঈদ মন্ডল, নওয়াব ফয়জন্নেছা হল এর হল সুপার প্রফেসর ড. মো. সহিদুল ইসলাম, খুরশীদ জাহান হক হল এর হল সুপার প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল এবং ইন্টারন্যাশনাল হল এর হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, শহীদ আবরার ফাহাদ হল এর হল সুপার প্রফেসর ড. আবুল কালাম, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. এরফান আলী খোন্দকার, পরিবহন ও যন্ত্র মেরামত শাখার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, আইটি সেল এর কো-অর্ডিনেটর প্রফেসর মো. মামুনার রশিদ, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহযোগী পরিচালক প্রফেসর ড. মো. নিজাম উদ্দীনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ |





উপমহাদেশের এই সংগ্রামী নেতার ৪০ তম মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা তার বাণীতে বলেন, হাজী মোহাম্মদ দানেশ ছিলেন শোষিত, বঞ্চিত কৃষক শ্রেণি ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একজন নিবেদিতপ্রাণ | তৎকালীন সময়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেও তিনি ছিলেন অতি সাধারণ ও সাদা মনের মানুষ| তাঁর জীবন ছিল ত্যাগ, সততা ও দেশপ্রেমের আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত| শাসক শ্রেণির জাঁতাকলে পিষ্ট অধিকার বঞ্চিত কৃষক শ্রেণি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণে তাঁর আপোষহীন সংগ্রাম ও নেতৃত্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে| তাঁর মহান আদর্শ ও কর্মময় জীবন আমাদের নতুন প্রজন্মকে নিঃস্বার্থভাবে দেশ ও অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা যোগাবে এবং জাতি চিরদিন এ বরেণ্য মহাপুরুষকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে| আজকের এই দিনে আমি তাঁর নামাঙ্কে প্রতিষ্ঠিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে আহ্বান জানাই আসুন, এই মহান নেতার আদর্শকে ধারণ করে ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে এবং দেশ ও জাতির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে কাজ করি |" উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ ১৯০০ সালের ২৭ শে জুন দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার সুলতানপুর গ্রামে এক জোতদার পরিবারে জন্মগ্রহণ করেন | এই মহান নেতার নামানুসারে ১৯৮৮ সালের ১১ নভেম্বর স্নাতক পর্যায়ে হাজী মোহাম্মাদ দানেশ কৃষি কলেজে রূপান্তর করা হয়| পরবর্তীতে ৮ এপ্রিল ২০০২ সালে মহামান্য রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারির মাধ্যমে হাবিপ্রবি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে|



News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET