হাবিপ্রবি’র পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আয়োজনে “ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান” অনুষ্ঠিত
Posted: ২৪ আগস্ট ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আয়োজনে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাবে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান ও জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবং ইউট্যাব সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান ।





প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মুল চালিকা শক্তিই হল কর্মকর্তাবৃন্দ। আপনারা দীর্ঘদিন যাবৎ নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন, পদোন্নতি নিঃসন্দেহে একটি আনন্দের ও গৌরবের বিষয়। আমি পদোন্নতিপ্রাপ্ত সকল কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এই পদোন্নতি শুধু ব্যক্তিগত সাফল্য বা মর্যাদা বৃদ্ধির স্বীকৃতি নয়; এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতি আপনাদের দায়িত্ব ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পেল।





আমি বিশ্বাস করি, আপনারা নতুন পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে আরও আন্তরিকতা, দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমি মনে করি, আমাদের প্রত্যেকের কাজের মূল লক্ষ্য হওয়া উচিত—বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। তিনি আরও বলেন, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি আমার প্রত্যাশা —আপনারা নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি সহকর্মীদের সাথে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ইতিবাচক কর্মপরিবেশ সৃষ্টি করবেন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও গতিশীলতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন। মনে রাখতে হবে, পদমর্যাদা যত বাড়ে, দায়িত্বও তত বাড়ে।





আপনাদের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণ কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এটাই আমার প্রত্যাশা। পরিশেষে, ভিসি মহোদয় পদোন্নতিপ্রাপ্তসহ সকল কর্মকর্তার সুস্বাস্থ্য, সাফল্য ও কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় ও প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয় !





সংস্থাপন শাখার সহকারী রেজিস্ট্রার মো. জিন্নাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. এরফান আলী খোন্দকার, আইটি সেলের কো-অর্ডিনেটর প্রফেসর মো. মামুনার রশিদ, শরীরচর্চা শিক্ষা শাখার পরিচালক মো. মাহবুব উল হাসান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলামসহ শাখা প্রধান, বিভিন্ন অনুষদ, বিভাগ ও শাখার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।



News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET