Posted: ২৭ এপ্রিল ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর
বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উপলক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ``পশুচিকিৎসক: খাদ্য ও স্বাস্থ্যের তত্ত্বাবধায়ক” (Veterinarians: Guardians of Food and Health) প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ উক্ত সেমিনারের আয়োজন করে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির এবং দিনাজপুরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিউল হক এবং ঢাকাস্থ কম্প্যানিয়ন কেয়ার ক্লিনিকের পেট এনিমেল প্র্যাকটিশনার ডা. মো. আনিসুর রহমান। সেমিনারে ভেটেরিনারি সেবার বর্তমান চ্যালেঞ্জ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং জনস্বাস্থ্য ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রকিবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডেসিন সার্জারি এন্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রভাষক ডা. মো. আসাদুজ্জামান নূর এবং ডেইরি এন্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রভাষক শাহিনা রহমান।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, খাদ্য নিরাপত্তা ও নিরাপদ স্বাস্থ্যের জন্য ভেটেরিনারিয়ানদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের শারীরিক গঠন ও বৃদ্ধিতে আমিষের যোগান অত্যাবশ্যক। আপনাদের আধুনিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আমরা স্বল্প মূল্যে আমিষের চাহিদা পুরণ করতে সক্ষম হচ্ছি। তিনি আরও বলেন, আপনাদের সরাসরি অংশগ্রহণ এবং তত্ত্বাবধানে সামাজিক ও জাতীয় পর্যায়ে টেকসই অর্থনৈতিক উন্নয়নে ডেইরি ও পোল্ট্রি শিল্প বিশেষ অবদান রাখছে। বেকারত্ব দূরীকরণেও ভেটেরিনারিয়ানরা অসামান্য অবদান রাখছেন। যেহেতু দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে আপনাদের অনেক সুযোগ আছে বিধায় এই সেক্টরের উন্নয়নে প্রয়োজনীয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্র আরও সমৃদ্ধ ও বৃদ্ধি করতে হবে। ভিসি মহোদয় বলেন, এই ক্ষেত্রের উন্নয়নের জন্য ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদকে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা অত্যন্ত জরুরি। এ কনফারেন্সের মাধ্যমে ভেটেরিনারি সেক্টরে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার নতুন নতুন তথ্যের আদান প্রদান সম্ভব হবে। ভিসি মহোদয় ভেটেরিনারিয়ানদের উদ্দেশ্যে বলেন, আপনারা অবশ্যই পাশ্ববর্তী এলাকায় ভ্রাম্যমান চিকিৎসা এবং টিকাদান কর্মসূচির ব্যবস্থা করে কৃষক পর্যায়ে প্রাণির সেবা দোরগোড়ায় পৌছে দিবেন। বাংলাদেশের জনগণ দারিদ্রসীমার নিচে বাস করে তাই পুষ্টির চাহিদা যোগাতে এবং বেকারত্ব দূরীকরণে ভেটেরিনারিয়ানদের এগিয়ে আসতে হবে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির এবং প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার তাদের বক্তব্যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসেবে জিডিপি-তে ভেটেরিনারিয়ানদের অবদানের উচ্ছসিত প্রসংশা করেন। পাশাপাশি খাদ্য নিরাপত্তা, পুষ্টির যোগান এবং পশু-পাখির বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা ক্ষেত্রে ভেটেরিনারিয়ানদের নিরলসভাবে কাজ করার জন্য ধন্যবাদ জানান। উক্ত সেমিনারে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ধরনের একাডেমিক আয়োজন আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। সেমিনারটি ভেটেরিনারি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
News and Events
-
Posted: ২৭ এপ্রিল ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৭ এপ্রিল ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০১ বৈশাখ ১৪৩৩, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৩ এপ্রিল ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০৮ এপ্রিল ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ৫ এপ্রিল ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: Upcoming Event: -
Posted: ২৬ মার্চ ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২১ ফেব্রুয়ারি ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৮ জানুয়ারি ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৭ জানুয়ারি ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৫ জানুয়ারি ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৫ জানুয়ারি ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৯ জানুয়ারি ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১২ জানুয়ারি ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৯ ডিসেম্বর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৬ ডিসেম্বর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৪ ডিসেম্বর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০৮ ডিসেম্বর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ৩০ নভেম্বর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২২ নভেম্বর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৩ অক্টোবর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২০ অক্টোবর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২০ অক্টোবর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৮ অক্টোবর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৫ অক্টোবর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০২ সেপ্টেম্বর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ৩১ আগস্ট ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৩ আগস্ট ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুরঃ -
Posted: ২৩ আগস্ট ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুরঃ -
Posted: ১৯ আগস্ট ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুরঃ -
Posted: ১৮ আগস্ট ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৬ আগস্ট ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০৫ আগস্ট ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৮ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুরঃ -
Posted: ২৭ জুলাই ২০২৫,হাবিপ্রবি,দিনাজপুর: -
Posted: ২৩ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৯ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৬ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৫ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৪ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০৮ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুরঃ -
Posted: ০৮ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০৮ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০৭ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৫ জুন ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৪ জুন ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৭ মে ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৪ মে ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৬ মে ২০২৫ -
Posted: ০৭ মে ২০২৫ -
Posted: ০৫ মে ২০২৫ -
Posted: ০৪ মে ২০২৫ -
Posted: ০৩ মে ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৬ এপ্রিল ২০২৫ -
Posted: ২২ এপ্রিল ২০২৫ -
Posted: ০১ বৈশাখ ১৪৩২ -
Posted: ০৮ এপ্রিল ২০২৫ -
Posted: ২৬ মার্চ ২০২৫ -
Posted: ২৫ মার্চ ২০২৫ -
Posted: ১০ মার্চ ২০২৫ -
Posted: ১০ মার্চ ২০২৫ -
Posted: ০৪ মার্চ ২০২৫ -
Posted: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ -
Posted: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ -
Posted: ২১ ফেব্রুয়ারি, ২০২৫ -
Posted: ২০ ফেব্রুয়ারি ২০২৫ -
Posted: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ -
Posted: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ -
Posted: ১১ ফেব্রুয়ারি ২০২৫ -
Posted: ১০ ফেব্রুয়ারি ২০২৫ -
Posted: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ -
Posted: ২৬ জানুয়ারি ২০২৫ -
Posted: ২৩ জানুয়ারি ২০২৫ -
Posted: ২১ জানুয়ারি ২০২৫ -
Posted: ২০ জানুয়ারি ২০২৫ -
Posted: ১৯ জানুয়ারি ২০২৫ -
Posted: ১৫ জানুয়ারি ২০২৫ -
Posted: ১৩ জানুয়ারি ২০২৫ -
Posted: ০৬ জানুয়ারি ২০২৫ -
Posted: ০৫ জানুয়ারি ২০২৫ -
Posted: ১৬ ডিসেম্বর ২০২৪ -
Posted: ১৫ ডিসেম্বর ২০২৪ -
Posted: ১৪ ডিসেম্বর ২০২৪ -
Posted: ১০ ডিসেম্বর ২০২৪ -
Posted: ০৯ ডিসেম্বর ২০২৪ -
Posted: ০৯ ডিসেম্বর ২০২৪ -
Posted: ০৮ ডিসেম্বর ২০২৪ -
Posted: ০৮ ডিসেম্বর ২০২৪ -
Posted: ০৪ ডিসেম্বর ২০২৪ -
Posted: ০৩ ডিসেম্বর ২০২৪ -
Posted: ০২ ডিসেম্বর ২০২৪ -
Posted: ০২ ডিসেম্বর ২০২৪ -
Posted: ০১ ডিসেম্বর ২০২৪ -
Posted: ২৫ নভেম্বর ২০২৪ -
Posted: ২৫ নভেম্বর ২০২৪ -
Posted: ২৪ নভেম্বর ২০২৪ -
Posted: ২১ নভেম্বর ২০২৪ -
Posted: ২০ নভেম্বর ২০২৪ -
Posted: ২০ নভেম্বর ২০২৪ -
Posted: ১৯ নভেম্বর ২০২৪ -
Posted: ১৮ নভেম্বর ২০২৪ -
Posted: ১৮ নভেম্বর ২০২৪ -
Posted: ১৮ নভেম্বর ২০২৪ -
Posted: ১৪ নভেম্বর ২০২৪ -
Posted: ১৩ নভেম্বর ২০২৪ -
Posted: ১২ নভেম্বর, ২০২৪ । -
Posted: ১০ নভেম্বর, ২০২৪ । -
Posted: ১০ নভেম্বর, ২০২৪ । -
Posted: ০৫ নভেম্বর, ২০২৪ । -
Posted: ০৪ নভেম্বর ২০২৪। -
Posted: ০৪ নভেম্বর ২০২৪। -
Posted: ৩১ অক্টোবর ২০২৪। -
Posted: ৩০ অক্টোবর ২০২৪। -
Posted: ৩০ অক্টোবর, ২০২৪ । -
Posted: ৩০ অক্টোবর ২০২৪। -
Posted: ২৯ অক্টোবর ২০২৪। -
Posted: ২৮ অক্টোবর ২০২৪। -
Posted: ২৭ অক্টোবর ২০২৪। -
Posted: ২৩ অক্টোবর ২০২৪। -
Posted: ১৩ জুন ২০২৪।
The University
Academic
International Affairs Section
Contact
- Hajee Mohammad Danesh Science and Technology University (HSTU),
- Dinajpur-5200, Bangladesh
- Phone: +880-531-61355
© 2021 Copyright Hajee Mohammad Danesh Science and Technology University

