হাবিপ্রবিতে ঔষধ পরিচিতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Posted: ২৬ জুলাই, হাবিপ্রবি, দিনাজপুর

_

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদ এবং কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড এর যৌথ উদ্যেগে ঔষধ পরিচিতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে| আজ দুপুর ১২টায় অডিটোরিয়াম-১ এ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির| ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যদের মধ্যে উপ&িস্থত ছিলেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, ডিভিএম-১৯ ব্যাচের ইন্টার্নশীপ কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. নাজমুল হাসান পারভেজ এবং কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড এর প্রতিনিধিবৃন্দ|




উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এনামউল্যা বলেন, ঔষধ পরিচিতি বিষয়ক এই সেমিনার অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ| একজন দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে সঠিক ঔষধ নির্বাচন, নিরাপদ ব্যবহার এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সম্পর্কে সচেতনতা অপরিহার্য| গবেষণা, নৈতিকতা ও পেশাগত দক্ষতার সমš^য়ে আপনারা দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করবেন—এই প্রত্যাশা করি| ভাইস-চ্যান্সেলর মহোদয় অনুষ্ঠান আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং সেমিনারের সার্বিক সাফল্য কামনা করেন| উল্লেখ্য, সেমিনারে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষকবৃন্দ এবং ডিভিএম ১৯ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন|


News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET