হাবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ও আন্তঃহল ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
Posted: ০৫ অক্টোবর ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ব্যাডমিন্টন (ছাত্র ও ছাত্রী), টেবিল টেনিস, দাবা, ক্যারাম এবং আন্তঃহল ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-২৭ উদ্বোধন করা হয়েছে। আজ বিকাল ৫ ঘটিকায় হাবিপ্রবি জিমনেসিয়ামে ইনডোর গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান।





প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এনামউল্যা বলেন, আন্তঃঅনুষদীয় এবং আন্তঃহল ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে সুস্থ প্রতিযোগিতা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির একটি চমৎকার সুযোগ। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি আত্মবিশ্বাস, নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত চেতনা বিকাশের অন্যতম মাধ্যম। আজকের এই আয়োজন তোমাদের মেধার পাশাপাশি প্রতিভা ও সক্ষমতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমরা মাঠে নামবে আত্মবিশ্বাস নিয়ে, খেলবে সাহস ও সততার সঙ্গে। মনে রাখবে, প্রতিটি জয় তোমাকে আনন্দ দেবে, আর প্রতিটি পরাজয় তোমাকে আরও শক্তিশালী হওয়ার শিক্ষা দেবে। তাই ফলাফল নয়, নিজেদের সেরাটা দেওয়ার মানসিকতাই হোক তোমাদের মূল শক্তি। পারস্পরিক শ্রদ্ধা ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতাকে আনন্দময় করে তুলবে। তোমাদের সাফল্য হাবিপ্রবির গৌরবকে আরও সমৃদ্ধ করবে-এই প্রত্যাশা করি। পরিশেষে, আন্তঃঅনুষদীয় ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। এ প্রতিযোগিতা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়াড়দের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।





শরীরচর্চা শিক্ষা শাখার পরিচালক মো. মাহবুব উল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. মনিরুজ্জমান বাহাদুর, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. জামিল সুলতান, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. জামাল উদ্দিন, ফিসারিজ অনুষদের ডীন প্রফেসর মো. ফরিদুল্লাহ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. এস এম কামরুল হাসান, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. রকিবুল ইসলাম, সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডীন প্রফেসর মো. আব্দুর রশীদ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, খুরশীদ জাহান হক হল এর হল সুপার প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, বেগম রোকেয়া হল এর হল সুপার প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন ভূঞা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল এর হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, বিজয় ২৪ হল এর হল সুপার প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন, শহীদ আবরার ফাহাদ হল এর হল সুপার প্রফেসর ড. আবুল কালাম, শহীদ নূর হোসেন হল এর হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, আইটি সেল-এর কো-অর্ডিনেটর প্রফেসর মো. মামুনার রশিদসহ বিভিন্ন অনুষদীয় শিক্ষকবৃন্দ, হাবিপ্রবি ছাত্রদল এর সভাপতি মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানাসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।



News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET