বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
Posted: ১৩ এপ্রিল ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, সভাপতিত্ব করেন প্রো ভাইস-চ্যান্সেলর এবং কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, বিভিন্ন হলের হল সুপারবৃন্দ, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান।





এছাড়াও সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।





উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়। এরপর অতিথিবৃন্দ জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। ক্রীড়াবিদদের শপথ পাঠ শেষে মার্চ পাস্ট ও মশাল প্রজ¦লন করা হয়।





অতঃপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।





দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সকলেই অংশগ্রহণ করেন। পরবর্তীতে বিকেলে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।



News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET