হাবিপ্রবিতে পিএইচ.ডি ডিগ্রি অর্জনকারী শিক্ষকবৃন্দের সম্মাননা প্রদান
Posted: ২৮ অক্টোবর ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্ন বিভাগে পিএইচ.ডি ডিগ্রি অর্জনকারী শিক্ষকবৃন্দের জন্য আজ বিকাল ৫ ঘটিকায় আইআরটি’র কনফারেন্স রুমে এক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।





ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. এস এম কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং অনুষদীয় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ।





প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণার উন্নয়নে শিক্ষকদের পিএইচ.ডি ডিগ্রী অর্জন অত্যন্ত আবশ্যকীয় ।যারা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন আমি তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি যে সমস্ত শিক্ষক পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেননি তারা অবশ্যই উচ্চতর ডিগ্রি অর্জনে সক্ষম হবেন। আজকের এ অনুষ্ঠান আয়োজনের জন্য আমি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।





এসময় উপস্থিত ছিলেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. মারুফ আহমেদ, এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সরকারসহ অনুষদীয় শিক্ষকবৃন্দ।



News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET