বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
Posted: ০১ বৈশাখ ১৪৩৩, হাবিপ্রবি, দিনাজপুর



দেশীয় কৃষ্টি ও ঐতিহ্যের সমারোহে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা’র নেতৃত্বে সকাল ১০ টায় নববর্ষের বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি টিএসসি’র সম্মুখ হতে শুরু হয়ে ক্যাম্পাস ও এর সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে





উক্ত শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, বিভিন্ন হলের হল সুপারবৃন্দ, বিভিন্ন শাখার পরিচালকসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।





বিভিন্ন অনুষদ ও শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী বৈশাখী মেলা, দেশীয় পণ্যের প্রদর্শনীর স্টল প্রদানসহ ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে উপাচার্য মহোদয় স্টল গুলো ঘুরে দেখেন এবং সকলের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। টিএসসি’র মুক্ত মঞ্চে হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির আয়োজনে “রম্য বিতর্ক” প্রতিযোগিতা এবং এইসএসটিইউ মুনার উদ্যোগে পোস্টার, আর্টিকেল, রচনা লিখার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।





এছাড়াও, পহেলা বৈশাখ উপলক্ষ্যে বিভিন্ন অনুষদ ও সংগঠনের পক্ষ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET