হাবিপ্রবিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক কংগ্রেস ICBISET-2026 অনুষ্ঠিত
Posted: ২৯ জুন, হাবিপ্রবি, দিনাজপুর

_

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'International Congress on Biomedical Intelligence, Al Innovation and Sustainable Emerging Technologies (ICBISET-2026)' শীর্ষক আন্তর্জার্তিক কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে| অদ্য ২৯ জুন সোমবার সকাল ১১ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের কনফারেন্স রুমে কংগ্রেস-এর উদ্বোধনী অনুষ্ঠান ও অফলাইন পর্ব অনুষ্ঠিত হয়| IEEE Computer Society HSTU Student Branch Chapter আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা| অন্যান্য অতিথিদের মধ্যে অনুষ্ঠানে প্রধান মূলপ্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) বিজ্ঞ সদস্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর এবং IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক চেয়ার প্রফেসর ড. এম. সোহেল রহমান| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. জামিল সুলতান এবং একই অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক, IEEE Computer Society Bangladesh Chapter-এর রংপুর বিভাগীয় সমন্বয়ক, IEEE Computer Society HSTU Student Branch Chapter-এর উপদেষ্টা এবং IEEE-এর সিনিয়র সদস্য ড. তানজিনা সুলতানা|




উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিক্যাল ইন্টেলিজেন্স এবং টেকসই উদীয়মান প্রযুক্তি আগামী দিনের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে এবং দেশি-বিদেশি গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে| তিনি এই আন্তর্জাতিক কংগ্রেস আয়োজনের জন্য IEEE Computer Society HSTU Student Branch Chapter -এর সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান| তিনি আরও বলেন হাবিপ্রবি একটি গবেষণামুখী বিশ্ববিদ্যালয় হিসেবে আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে এবং ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে| ভাইস-চ্যান্সেলর আশা প্রকাশ করেন, এই কংগ্রেসের মাধ্যমে অর্জিত জ্ঞান ও গবেষণালব্ধ ফলাফল স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, শিল্প এবং টেকসই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে| সভাপতি ড. তানজিলা সুলতানা তার বক্তব্যে এ বছরের নভেম্বর-ডিসেম্বর নাগাদ বড় পরিসরে IEEE CS HSTU SBC পক্ষ হতে আরো একটি আন্তর্জাতিক কনফারেন্স বা সিম্পোজিয়াম অনুষ্ঠিত করার অভিব্যাক্তি প্রকাশ করেছেন|


_

কংগ্রেসের দ্বিতীয় পর্বটি একই দিন সন্ধ্যা ৭টা থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে| এই পর্বে বাংলাদেশসহ বিশ্বের ৫টি দেশের (বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া) শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও অধ্যাপকগণ সমসাময়িক প্রযুক্তির ওপর তাঁদের কীনোট (Keynote) বক্তব্য উপস্থাপন করবেন| এ পর্বে কীনোট বক্তব্য রাখবেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এর অধ্যাপক এবং IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার ড. মো. ওবায়দুর রহমান, মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেন, যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির গবেষণা সহযোগী ড. মো. আল আমিন, দক্ষিণ কোরিয়ার কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেইএআইএসটি)-এর পোস্টডক্টরাল গবেষক ড. ইরফান উল্লাহ এবং জার্মানির পাডারবর্ন ইউনিভার্সিটির গবেষণা সহযোগী ও পি.এইচ-ডি গবেষক উমাইর কুদুস| দিনব্যাপী অনুষ্ঠিত এ আন্তর্জাতিক কংগ্রেসের অফলাইন পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রযুক্তিবিদগণ সরাসরি অংশগ্রহণ করছেন| সন্ধ্যা ৭টা থেকে অনুষ্ঠিতব্য অনলাইন পর্বে দেশ-বিদেশের গবেষক ও বিশেষজ্ঞরা ভার্চুয়ালি যুক্ত হয়ে তাঁদের গবেষণা ও অভিজ্ঞতা বিনিময় করবেন| বিভিন্ন মূল প্রবন্ধ উপস্থাপন ও কারিগরি আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক কংগ্রেসের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে|


News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET