আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো ও কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ হাবিপ্রবি’র সাফল্য
Posted: ৮ জুলাই, হাবিপ্রবি, দিনাজপুর



রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৬ এ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ২০তম ব্যাচের শিক্ষার্থী মো. শাহরিয়ার হাসান -৬৮ কেজি ওজন শ্রেণীতে অংশগ্রহণ করে রৌপ্য পদক অর্জন করেছেন | এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ হাবিপ্রবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ২০তম ব্যাচের শিক্ষার্থী মো. শাহরিয়ার হাসান -৬৮ কেজি ওজন শ্রেণীতে অংশগ্রহণ করে রৌপ্য পদক, বিজ্ঞান অনুষদের ২৩তম ব্যাচের শিক্ষার্থী অলিউর রহমান -৬০ কেজি ওজন শ্রেণীতে তাম্র পদক, সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ২৪তম ব্যাচের শিক্ষার্থী খনাশ্রী সরকার -৫০ কেজি ওজন শ্রেণীতে তাম্র পদক এবং কৃষি অনুষদের ২১তম ব্যাচের শিক্ষার্থী তাহমিদা মারজান -৪৫ কেজি ওজন শ্রেণীতে তাম্র পদক অর্জন করেছেন | অদ্য ০৮ জুলাই ২০২৬ সকালে হাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা’র সাথে বিজয়ী দল সৌজন্য সাক্ষাত করেন| সাক্ষাতে ভাইস-চ্যান্সেলর মহোদয় তাদের সাফল্যের মাধ্যমে হাবিপ্রবির ভাবমূর্তি উজ্জ্বল হওয়ায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং পরবর্তীতে আরও সফলতা ধরে রাখার জন্য যথাযথ অনুশীলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন| এক্ষেত্রে প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে ভাইস-চ্যান্সেলর মহোদয় আশাবাদ ব্যক্ত করেন|



News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET