হাবিপ্রবিতে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক এমপি এঁর ২০তম মৃত্যুবার্ষিকী পালন
Posted: ১৪ জুন, হাবিপ্রবি, দিনাজপুর

_

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন সাবেক মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী মরহুমা খুরশীদ জাহান হক এমপি-এঁর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে| এ উপলক্ষ্যে আজ সকাল ৯ ঘটিকায় দিনাজপুর শেখ ফরিদ কবরস্থানে তাঁর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির| এছাড়াও বাদ যোহর হাবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়| দোয়া মাহফিলে মরহুমা খুরশীদ জাহান হক এবং তাঁর পিতা মরহুম ইস্কান্দার মজুমদার, মাতা রত্নগর্ভা তৈয়বা মজুমদার এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াসহ ও তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশের সার্বিক কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়|




অনুষ্ঠান সমূহে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির| অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিজিএস অনুষদের ডীন প্রফেসর ড. মো. মামুনুর রশিদ, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, লাইব্রেরিয়ান প্রফেসর ড. মোহাম্মদ আহসানুল কবির, হল সুপার কাউন্সিলের আহবায়ক এবং কবি সুফিয়া কামাল হল এর হল সুপার প্রফেসর ড. মো. আবু সাঈদ মন্ডল, খুরশীদ জাহান হক হল এর হল সুপার প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল এবং ইন্টারন্যাশনাল হল এর হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, শহীদ আবরার ফাহাদ হল এর হল সুপার প্রফেসর ড. আবুল কালাম, শহীদ নূর হোসেন হল এর হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. এরফান আলী খোন্দকার, পরিবহন ও যন্ত্র মেরামত শাখার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, শরীরচর্চা শিক্ষা শাখার পরিচালক মো. মাহবুব উল হাসানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ| উল্লেখ্য, মরহুমা খুরশীদ জাহান হক ২০০২ সালের ১৬ এপ্রিল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন| পাশাপাশি হাবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে তিনি নিরলসভাবে সেবা দিয়ে গেছেন| তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ে “খুরশীদ জাহান হক হল” স্থাপন করা হয়| ১৪ জুন ২০০৬ সালে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী বেগম খুরশীদ জাহান হক ৬৭ বছর বয়সে ঢাকার সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন|


News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET