হাবিপ্রবি'র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হলের সংস্কার কাজের উদ্বোধন
Posted: ১২ জুলাই, হাবিপ্রবি, দিনাজপুর



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হলের সংস্কার কাজের উদ্বোধন করেছেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল এবং ইন্টারন্যাশনাল হল এর হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, শহীদ নুর হোসেন হল এর হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ |





উল্লেখ্য, সংস্কার কাজের অংশ হিসেবে গণরুমে পার্টিশন দিয়ে ৫ টি আলাদা রিডিং রুমের ব্যবস্থা করা, বাথরুম মেরামত করা, কেবিনেট - আলমিরাসহ কাঠের দরজা মেরামত, হলের নাম ফলক তৈরি। এর মাধ্যমে প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয় করা হবে। সংস্কার কাজের উদ্বোধন শেষে ভাইস-চ্যান্সেলর মহোদয় হলের ডাইনিং পরিদর্শন করেন ও খাবারের গুণগত মান সম্পর্কে খোঁজ নেন ।



News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET