হাবিপ্রবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Posted: ১৪ অক্টোবর ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৫ টায় শহীদ আবরার ফাহাদ হল খেলার মাঠে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান।





অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, আজকের এই ফাইনাল খেলা কেবল একটি ট্রফি জয়ের লড়াই নয়; এটি তারুণ্যের সাহস, স্বপ্ন, অধ্যবসায় ও দলীয় শক্তির এক অনন্য প্রকাশ। ফুটবলের মাঠে প্রতিটি পাস, প্রতিটি আক্রমণ, প্রতিটি প্রতিরোধ আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়—একক প্রচেষ্টা প্রতিভার পরিচয় বহন করে, আর সম্মিলিত প্রচেষ্টা সৃষ্টি করে বিজয়ের ইতিহাস। বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের জায়গা নয়; যোগ্য মানুষ, দায়িত্বশীল নাগরিক এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার প্রতিষ্ঠান। আর খেলাধুলা সেই মানুষ গড়ার প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করে তোলে। খেলার মাঠ শিক্ষার্থীদের শেখায় কীভাবে নেতৃত্ব দিতে হয়, কীভাবে অন্যের নেতৃত্বকে শ্রদ্ধা করতে হয় এবং কীভাবে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের লক্ষ্যে কাজ করতে হয়। ভবিষ্যৎ জীবনে এ গুণাবলীই তোমাদের সাফল্যের অন্যতম ভিত্তি হবে। তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখবে। কারণ, বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু তার একাডেমিক ফলাফলে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের সুস্থতা, নেতৃত্বের গুণাবলি, মানবিক মূল্যবোধ এবং ইতিবাচক ক্যাম্পাস সংস্কৃতিও সেই সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ। আজকের ফাইনালে যে দলই বিজয়ী হোক, আমার দৃষ্টিতে উভয় দলই প্রশংসার দাবিদার। বিজয়ী দল অর্জন করবে শিরোপার আনন্দ, রানার্স আপ দল পাবে অভিজ্ঞতা থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার অনুপ্রেরণা। মনে রাখতে হবে, স্কোরবোর্ডে একটি দল এগিয়ে থাকতে পারে, কিন্তু প্রকৃত বিজয়ী সেই দল, যারা প্রতিযোগিতার শেষে সম্মান, বন্ধুত্ব ও ক্রীড়াসুলভ মানসিকতা অটুট রাখে। পরিশেষে তিনি এ টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট হল প্রশাসন, আয়োজক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী ক্রীড়াঙ্গনে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে-এ প্রত্যাশা করি।





শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, নবাব ফয়জুন্নেছা হলের হল সুপার প্রফেসর ড. মো. সহিদুল ইসলাম, বেগম রোকেয়া হলের হল সুপার প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন ভূঞা, বিজয় ২৪ হলের হল সুপার প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন, শহীদ নূর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ, শহীদ আবরার ফাহাদ হলের হল সুপার প্রফেসর ড. আবুল কালাম, এবং পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড. মো. ছিদ্দিকুর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সহকারী হল সুপার প্রফেসর ড. মো. ফখরুজ্জামান এবং মো. রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন হলেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ।





উল্লেখ্য, উক্ত ফাইনাল খেলায় নাইটমেয়ার ব্যাটালিয়ন ১-০ গোলে জিয়া থান্ডারবোল্ডসকে পরাজিত করে।



News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET