Posted: ১৬ জুলাই, হাবিপ্রবি, দিনাজপুর
যথাযোগ্য মর্যাদায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে| কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা’র নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি প্রশাসনিক ভবনের সম্মুখে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়| র্যালি শেষে জুলাই শহীদগণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা| এ সময় তাঁর সাথে ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান| অত:পর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুস্পস্তবক অর্পণ করেন জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল এবং জাতীয়তাবাদী ছাত্রদল হাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ| র্যালি ও শ্রদ্ধাজ্ঞলি নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, লাইব্রেরিয়ান, হল সুপারবৃন্দ পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ| অনুষ্ঠানে সঞ্চালনা করেন শহীদ নূর হোসেন হল এর হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ|
র্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে দিবসটি উপলক্ষ্যে হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা প্রদত্ত বাণী পাঠ করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহকারী পরিচালক প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন| বাণীতে ভাইস-চ্যান্সেলর মহোদয় ২০২৪ সালের জুলাই গণঅভ্যূত্থানে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদকে গভীর শোক, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন| এছাড়াও সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন রংপুর বেগম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বীরত্ব ও সাহসের প্রতিক ‘শহীদ আবু সাঈদ’কে| স্বৈরাচার ও ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের নির্দেশে পুলিশের বুলেটে প্রথম যাঁর বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ| একই সঙ্গে শ্রদ্ধাভরে স্মরণ করেন শহীদ মীর মুগ্ধসহ আন্দোলনে শাহাদাৎ বরণকারী সেসকল শহীদদেরকে- যাঁদের আত্মত্যাগ জাতির বিবেককে বিশেষভাবে জাগ্রত করেছে এবং দেশের তরুণ সমাজের সাহস, আত্মমর্যাদা ও ন্যায়বোধের চেতনায় এক উজ্জ্বল প্রতীক হয়ে অন্যায়, জুলুম-নির্যাতন, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে যুগে যুগে ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক মূল্যবোধ, ন্যায় ও সত্যের পথে চলার প্রেরণা জোগাবে|
ভাইস-চ্যান্সেলর মহোদয় আন্তরিক শ্রদ্ধা ও সহমর্মিতার সঙ্গে স্মরণ করেন সেসব সংগ্রামী মানুষকে যাঁরা মৃত্যু অবধারিত জেনেও নিজেদের জীবনবাজি রেখে গণঅভ্যূত্থানে অংশগ্রহণ করে আহত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন কিংবা দৃষ্টিশক্তি হারিয়েছেন; মহান সৃষ্টিকর্তার কাছে তিনি তাঁদের দ্রুত আরোগ্য, সুসাস্থ্য ও মর্যাদাপূর্ণ জীবন কামনা করেন| জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সর্বস্তরের শিশু-কিশোর-যুবক, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, পেশাজীবী, সাংবাদিক এবং দিনমজুরসহ সকলের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতি তিনি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান| যাঁদের সীমাহীন ত্যাগ ও দৃঢ় প্রত্যয় আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবময় দৃষ্টান্ত হয়ে থাকবে| তিনি আরও বলেন জুলাই শহীদ দিবস কেবল একটি শোকের দিন নয়; বরং এটি জালিমের বিরুদ্ধে মজলুমের আত্মত্যাগ, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতান্ত্রিক চেতনা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার পূরণে শপথ নেওয়ার দিন| এই দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—যত বাধাই আসুক জাতির প্রয়োজনে ত্যাগ কখনো বৃথা যায় না; অধিকার আদায়ের ক্ষেত্রে আত্মোৎসর্গই ইতিহাসকে নতুন পথ দেখায়| তাই, এ দিনে আমাদের প্রিয় প্রাঙ্গণ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সকলের প্রতি আমার একান্ত আহবান আসুন, জুলাই শহীদদের মহান আত্মত্যাগের চেতনাকে ধারণ করে সততা, নৈতিকতা, দেশপ্রেম এবং পেশাগত উৎকর্ষের মাধ্যমে একটি উন্নত, মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখি| পাশাপাশি, সকল বিভেদ, হিংসা-বিদ্বেষ ও অসহিষ্ণুতাকে পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি, আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখার অঙ্গীকার করি| এছাড়াও বাদ যোহর সকল শহীদগণের স্মরণে হাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়|
News and Events
-
Posted: ১৬ জুলাই, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১২ জুলাই, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ৮ জুলাই, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৯ জুন, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৮ জুন, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৫ জুন, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৫ জুন, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৪ জুন, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ৩০ মে, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৭ মে, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১১ মে ২০২৬, দিনাজপুর -
Posted: ১০ মে ২০২৬, দিনাজপুর -
Posted: ২৭ এপ্রিল ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৭ এপ্রিল ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০১ বৈশাখ ১৪৩৩, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৩ এপ্রিল ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০৮ এপ্রিল ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ৫ এপ্রিল ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: Upcoming Event: -
Posted: ২৬ মার্চ ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২১ ফেব্রুয়ারি ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৮ জানুয়ারি ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৭ জানুয়ারি ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৫ জানুয়ারি ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৫ জানুয়ারি ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৯ জানুয়ারি ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১২ জানুয়ারি ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৯ ডিসেম্বর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৬ ডিসেম্বর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৪ ডিসেম্বর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০৮ ডিসেম্বর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ৩০ নভেম্বর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২২ নভেম্বর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৩ অক্টোবর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২০ অক্টোবর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২০ অক্টোবর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৮ অক্টোবর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৫ অক্টোবর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০২ সেপ্টেম্বর ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ৩১ আগস্ট ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৩ আগস্ট ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুরঃ -
Posted: ২৩ আগস্ট ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুরঃ -
Posted: ১৯ আগস্ট ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুরঃ -
Posted: ১৮ আগস্ট ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৬ আগস্ট ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০৫ আগস্ট ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৮ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুরঃ -
Posted: ২৭ জুলাই ২০২৫,হাবিপ্রবি,দিনাজপুর: -
Posted: ২৩ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৯ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৬ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৫ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৪ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০৮ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুরঃ -
Posted: ০৮ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০৮ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ০৭ জুলাই ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৫ জুন ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৪ জুন ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৭ মে ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৪ মে ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ১৬ মে ২০২৫ -
Posted: ০৭ মে ২০২৫ -
Posted: ০৫ মে ২০২৫ -
Posted: ০৪ মে ২০২৫ -
Posted: ০৩ মে ২০২৫, হাবিপ্রবি, দিনাজপুর -
Posted: ২৬ এপ্রিল ২০২৫ -
Posted: ২২ এপ্রিল ২০২৫ -
Posted: ০১ বৈশাখ ১৪৩২ -
Posted: ০৮ এপ্রিল ২০২৫ -
Posted: ২৬ মার্চ ২০২৫ -
Posted: ২৫ মার্চ ২০২৫ -
Posted: ১০ মার্চ ২০২৫ -
Posted: ১০ মার্চ ২০২৫ -
Posted: ০৪ মার্চ ২০২৫ -
Posted: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ -
Posted: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ -
Posted: ২১ ফেব্রুয়ারি, ২০২৫ -
Posted: ২০ ফেব্রুয়ারি ২০২৫ -
Posted: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ -
Posted: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ -
Posted: ১১ ফেব্রুয়ারি ২০২৫ -
Posted: ১০ ফেব্রুয়ারি ২০২৫ -
Posted: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ -
Posted: ২৬ জানুয়ারি ২০২৫ -
Posted: ২৩ জানুয়ারি ২০২৫ -
Posted: ২১ জানুয়ারি ২০২৫ -
Posted: ২০ জানুয়ারি ২০২৫ -
Posted: ১৯ জানুয়ারি ২০২৫ -
Posted: ১৫ জানুয়ারি ২০২৫ -
Posted: ১৩ জানুয়ারি ২০২৫ -
Posted: ০৬ জানুয়ারি ২০২৫ -
Posted: ০৫ জানুয়ারি ২০২৫ -
Posted: ১৬ ডিসেম্বর ২০২৪ -
Posted: ১৫ ডিসেম্বর ২০২৪ -
Posted: ১৪ ডিসেম্বর ২০২৪ -
Posted: ১০ ডিসেম্বর ২০২৪ -
Posted: ০৯ ডিসেম্বর ২০২৪ -
Posted: ০৯ ডিসেম্বর ২০২৪ -
Posted: ০৮ ডিসেম্বর ২০২৪ -
Posted: ০৮ ডিসেম্বর ২০২৪ -
Posted: ০৪ ডিসেম্বর ২০২৪ -
Posted: ০৩ ডিসেম্বর ২০২৪ -
Posted: ০২ ডিসেম্বর ২০২৪ -
Posted: ০২ ডিসেম্বর ২০২৪ -
Posted: ০১ ডিসেম্বর ২০২৪ -
Posted: ২৫ নভেম্বর ২০২৪ -
Posted: ২৫ নভেম্বর ২০২৪ -
Posted: ২৪ নভেম্বর ২০২৪ -
Posted: ২১ নভেম্বর ২০২৪ -
Posted: ২০ নভেম্বর ২০২৪ -
Posted: ২০ নভেম্বর ২০২৪ -
Posted: ১৯ নভেম্বর ২০২৪ -
Posted: ১৮ নভেম্বর ২০২৪ -
Posted: ১৮ নভেম্বর ২০২৪ -
Posted: ১৮ নভেম্বর ২০২৪ -
Posted: ১৪ নভেম্বর ২০২৪ -
Posted: ১৩ নভেম্বর ২০২৪ -
Posted: ১২ নভেম্বর, ২০২৪ । -
Posted: ১০ নভেম্বর, ২০২৪ । -
Posted: ১০ নভেম্বর, ২০২৪ । -
Posted: ০৫ নভেম্বর, ২০২৪ । -
Posted: ০৪ নভেম্বর ২০২৪। -
Posted: ০৪ নভেম্বর ২০২৪। -
Posted: ৩১ অক্টোবর ২০২৪। -
Posted: ৩০ অক্টোবর ২০২৪। -
Posted: ৩০ অক্টোবর, ২০২৪ । -
Posted: ৩০ অক্টোবর ২০২৪। -
Posted: ২৯ অক্টোবর ২০২৪। -
Posted: ২৮ অক্টোবর ২০২৪। -
Posted: ২৭ অক্টোবর ২০২৪। -
Posted: ২৩ অক্টোবর ২০২৪। -
Posted: ১৩ জুন ২০২৪।
The University
Academic
International Affairs Section
Contact
- Hajee Mohammad Danesh Science and Technology University (HSTU),
- Dinajpur-5200, Bangladesh
- Phone: +880-531-61355
© 2021 Copyright Hajee Mohammad Danesh Science and Technology University

