হাবিপ্রবিতে বিএনসিসি’র ব্যাটালিয়ন ক্যাম্পিং-২০২৬ এর শুভ উদ্বোধন
Posted: ১৭ মে, হাবিপ্রবি, দিনাজপুর



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ব্যাটালিয়ন ক্যাম্পিং-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আবরার ফাহাদ হল সংলগ্ন মাঠে উক্ত ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা । এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, শহীদ নূর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ, ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি)-এর সহযোগী পরিচালক প্রফেসর ড. মারুফ আহমেদ, সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম।




হাবিপ্রবির প্লাটুন কমান্ডার ও পিইউও প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান এবং হাবিপ্রবি মহিলা প্লাটুন কমান্ডার ও পিইউও (ভারপ্রাপ্ত) এবং কৃষি সম্প্রসারণ বিভাগের সহকারী অধ্যাপক সুস্মিতা শারমিনও উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ হিসেবে উপস্থিত ছিলেন ৩৪ বিএনসিসি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট মেজর মো. মাশকুরুর রহমান রওনক। এবারের ব্যাটালিয়ন ক্যাম্পিংয়ে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র ডিভিশনের ১৭৭ জন পুরুষ ক্যাডেট, ৭৬ জন মহিলা ক্যাডেট এবং জুনিয়র ডিভিশনের ৩৭ জনসহ মোট ২৯০ জন ক্যাডেট অংশগ্রহণ করেন। এছাড়াও নির্বাচিত বিএনসিসিও/পিইউও/টিইউও অংশগ্রহণ করেন।




আজ থেকে শুরু হয়ে আগামী ২২ মে ২০২৬ পর্যন্ত ৭ দিনব্যাপী এ ব্যাটালিয়ন ক্যাম্পিংয়ে ক্যাডেটদের ড্রিল, নেতৃত্বদান, সামরিক শৃঙ্খলা, রণকৌশল এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।


News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET