হাবিপ্রবিতে এআইই বিভাগের ফ্রেয়ারওয়েল এন্ড ফ্রেসার্স রিসিপসন ২০২৬ অনুষ্ঠিত
Posted: ২৭ সেপ্টেম্বর ২০২৬, হাবিপ্রবি, দিনাজপুর



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এগ্রিকালচারাল এন্ড ইন্ডাষ্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এআইই) বিভাগের আয়োজনে ২1তম ব্যাচের ফ্রেয়ারওয়েল এবং ২৬তম ব্যাচের ফ্রেসার্স রিসিপসন আজ সন্ধায় অডিটোরিয়াম ১-এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান।





প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের কোর্স সম্পন্নকারী গ্র্যাজুয়েটবৃন্দ এবং নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আজ যারা সফলভাবে অনার্স কোর্স সম্পন্ন করেছে, তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের দিকনির্দেশনার ফলেই আজকের এই অর্জন। তোমাদের মেধা, অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের কৃষি ও শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় নবীন শিক্ষার্থীরা, তোমাদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্ববিদ্যালয় জীবন তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান অর্জন, গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তিগত দক্ষতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। কৃষি ও শিল্পের আধুনিকায়নে তোমাদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতা কাজে লাগাতে হবে। মনে রাখবে, একজন প্রকৌশলীর দায়িত্ব শুধু নিজের ভবিষ্যৎ গড়া নয়; দেশ ও মানুষের কল্যাণে অর্জিত জ্ঞানকে কাজে লাগানোও তোমাদের দায়িত্ব।তোমরা সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে জীবনের আদর্শ হিসেবে ধারণ করবে। পরিশেষে, তিনি সকলের সর্বাঙ্গীন সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।





অনুষ্ঠানে ২1তম ব্যাচের শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এগ্রিকালচারাল এন্ড ইন্ডাষ্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শাহানুর কবীর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল এর হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, শহীদ আবরার ফাহাদ হল এর হল সুপার প্রফেসর ড. আবুল কালাম, শহীদ নূর হোসেন হল এর হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, এআইই বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. কামালউদ্দিন সরকার, এআইই বিভাগের শিক্ষকবৃন্দ, হাবিপ্রবি ছাত্রদল-এর সভাপতি মো. এহসানুল কবির অর্নব এবং সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ একই বিভাগের শিক্ষার্থীবৃন্দ।



News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET