হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন
Posted: ২৫ জুন, হাবিপ্রবি, দিনাজপুর

_

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে| আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় হাবিপ্রবি স্কুল মাঠে স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন|




এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা| আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র মাননীয় সদস্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন , হাবিপ্রবি’র প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে গঠিত বৃক্ষ রোপন উপ-কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান| এছাড়াও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা, প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, প্রফেসর ড. মো. আবু হাসান, প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, প্রফেসর ড. মো. মোশাররফ হোসেন ভুঁইয়া, প্রফেসর ড. মো. নওশের ওয়ান, প্রফেসর ড. মো. এরফান আলী খোন্দকার, প্রফেসর মো. মামুনার রশীদ, প্রফেসর ড. মারুফ আহমেদ এবং প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ|


_

জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য প্রফেসর ড. মো. মহিদুল হাসান-এর সঞ্চালনায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন|তিনি এদেশের মাটি মানুষের সাথে ওতপ্রোতভাবে মিশতেন| তিনি বাংলাদেশের কৃষি অর্থনীতির কথা মাথায় রেখে যেমন খাল খনন করেছেন তেমনি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ রোপন করেছেন|


_

আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ ধারণ করে সবুজ-শ্যামল সোনার বাংলাদেশ গড়তে চাই| আমরা চাই সবুজে ঘেরা নির্মল ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠুক আমাদেও নতুন প্রজন্ম| তাই আমরা নানা রকমের গাছের চারা বিতরণ করছি এবং নিজেরাও বৃক্ষ রোপন করছি যা মাসব্যাপী চলতে থাকবে| এ উপলক্ষ্যে শিশুদের মাঝে ফলজ, বনজ, ঔষধি এবং সৌন্দর্যবর্ধনকারী প্রায় পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে|


News and Events

winwin winwin winwin winwin winwin bongda tv winvn SEN88 D9BET